
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফকে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন এমপি শাহীন চৌধুরী। তিনি টেকনাফ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সহযোগিতা কামনা করেন।
১৪ জানুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মো: হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নব-নিবার্চিত সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী, বিদায়ী সংসদ সদস্য আব্দুর রহমান বদি, বিজিবি ২ ব্যাটলিয়ান উপ-অধিনায়ক মেজর শরীফ হোসেন জমাদ্দার, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান মৌ: রফিক উদ্দিন, তাহেরা আকতার মিলি, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএম এস দৌহা, পৌর মেয়র হাজি মো: ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, এ্যাকাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ সার্কেলের ভারপ্রাপ্ত পরির্দশক আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার, নুর আহমদ আনোয়ারী, নুর হোসেন, মৌ: আজিজ উদ্দিন, শাহজাহান মিয়া, নূর আহমদ, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য জহির হোসেন এমএ সোনা আলী, আবুল কালাম, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী প্রমুখ।
সভায় শান্তিপূর্ণভাবে জাতীয় নিবার্চন সম্পন্ন করায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, ভোটার ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি কতৃজ্ঞতা জ্ঞাপন করে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বলেন, টেকনাফ হতে ইয়াবার দূর্নাম ঘোচাতে হবে। ইয়াবাসহ মাদক নির্মূলে সকলকে সম্মিলিতভাবে তৎপরতা অব্যাহত রাখতে হবে। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ ছাড়া তিনি যাতে টেকনাফে কোন নারী নির্যাতিত না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আর্কষণ করেন। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ হতে নব-বিবার্চিত এমপি শাহীন আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় বিদায়ী এমপি আব্দুর রহমান বদি বলেন, টেকনাফকে মাদকমুক্ত করতে হবে। এই প্রদক্ষেপটি বাস্তবায়ন করার জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বয়ে একটি অনুসন্ধানী টিম গঠনের ঘোষণা দেন। এ ধরনের অনুসন্ধানী কার্যক্রম অব্যাহত রাখতে পারলে উক্ত মামলার তদন্ত কর্মকর্তার কাজে সহায়ক হবে বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, আজ থেকে এ টিম কাজ শুরু করবে। সভা শেষে এমপি আব্দুর রহমান বদির নেতৃত্বে একটি অনুসন্ধানী টিম টেকনাফের সাবরাং আলীর ডেইল এলাকায় সম্প্রতি বিজিবি’র অভিযানে অটোরিক্সাসহ ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন, পাচারে জড়িত অটোরিক্সার মালিক ও চালক চিহ্নিত করনের মাধ্যমে প্রকৃত ইয়াবার মালিককে আইনের আওতায় আনার কাজ শুরু করেন। যা এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.