মাতামুহুরীকে আলাদা উপজেলা করা হবে

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বলেছেন, দীর্ঘ ৪৫ বছর পর এই এলাকায় নৌকাকে তথা আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছেন। আমি আপনাদের সেবক হিসেবে আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। বৃহস্পতিবার বিকালে পৌরশহরের বিজয় মঞ্চে পৌরসভা আওয়ামীলীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আপনারা যে আশা নিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন জাতির কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আন্তরিক সহযোগিতায় এলাকায় ব্যাপক উন্নয়নের মাধ্যমে সে আশা পুরণ করবো। সেজন্য আওয়ামীলীগের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় তিনি আগামী একবছরের মধ্যে মাতামুহুরীকে আলাদা উপজেলা করা হবে বলেও আশ্বাস দেন।
গণসংবর্ধনায় আরো বক্তব্য রাখের- কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, জেলা পরিষদ সদস্য অধ্যাপক সুলতান আহমদ, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপত মুসলেহ উদ্দিন মানিক, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, অর্থ-সম্পাদক আজিজুল হক, চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহানারা পারভীন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসনগীর হোসাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.মারুফ, সাধারণ সম্পাদক রায়হান মো.রুবেল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মিজামুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.