
গিয়াস উদ্দিন ভূল; টেকনাফে :
টেকনাফ সীমান্তে বিজিবি ও পুলিশের মাদক বিরোধী যৌথ অভিযানে মুছু নামে এক মাদক কারবারী নিহত। বিজিবি ও পুলিশের ৩ সদস্য আহত। ১০ হাজার ইয়াবা,১টি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার।
সূরে আরো জানা যায়, ১৯ জানুয়ারী টেকনাফ ২ বিজিবি সদস্যরা মুছু নামে তালিকাভুক্ত এক মাদক পাচারকারীকে আটক করে এরপর আটক আসামীকে নিয়ে মাদক কারবারীদের আস্তানায় বিজিবি ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করার সময় দু’পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এরপর সংগঠিত ঘটনায় মুছু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ঘটনাস্থল থেকে হতে ইয়াবা, অস্ত্র ও বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানায় বিজিবি।
বিজিবি তথ্য সূত্রে দেখা যায়, ২০ জানুয়ারী রাত ২টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের কর্মরত নায়েক হাবিল উদ্দিনের নেতৃত্বে বিজিবি-পুলিশের পৃথক দু’টি টহল দল ইয়াবাসহ আটক স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী পৌর এলাকার উত্তর জালিয়া পাড়ার মৃত জাকির হোসেনের পুত্র মোস্তাক আহমদ মুছুকে নিয়ে তার আস্তানায় অভিযানে গেলে তার গ্রুপের লোকজন পুলিশ-বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবি সদস্য সিপাহী আব্দুল আউয়াল (২৪), ল্যান্সনায়েক আব্দুল আলিম (২৮) ও পুলিশ সদস্য আল আমিন (২১) আহত হলে সরকারী সম্পদ ও জানমাল রক্ষার্থে পুলিশ-বিজিবি পাল্টা গুলিবর্ষণ করে। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ অবস্থায় মুছুকে উদ্ধার করার সময় উক্তস্থান থেকে ১০ হাজার ইয়াবা, ১টি দেশীয় তৈরী অস্ত্র, ও বেশ কয়েকটি খোসা পাওয়া যায়। এরপর গুলিবিদ্ধ দেহটি উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। অবশেষে কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুদ-জামান চৌধুরী, জানান বিজিবি ও পুলিশ সদস্যদের মাদক বিরোধী যৌথ অভিযানে, টেকনাফ পৌরসভা ৭নং ওয়ার্ডের চিহ্নিত মাদক কারবারী মুছু বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। তিনি আরো জানান ঘটনাস্থল তল্লাশী করে ১০ হাজার ইয়াবা ও একটি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.