সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন

ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর একমাত্র নারী শিক্ষাঙ্গন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় ও বরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে। ২৪ জানুয়ারী সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ে ২০১৯ সালের এসএসসি পরীক্ষাদের বিদায় সংবধর্না ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্টান সম্পন্ন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের দাতা সদস্য বখতিয়ার কামাল চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন -জেলা পোল্ট্রি শিল্প মালিক সমিতির সভাপতি আবু তৈয়ব চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কন্ঠশিল্পি দুলাল আচার্য্য, শহিদ উল্লাহ মিয়াজী, মিডল কক্স ইউনাইটেডের সভাপতি কাফি আনোয়ার, দৈনিক কক্সবাজার প্রতিদিনের ষ্টাফ রিপোটার এম আবুহেনা সাগর, মৌলানা এনামুল হক ইসলামাবাদী,গিয়াস উদ্দিন বাবুল, গোলাম মোস্তফা। শিক্ষকদের মধ্য উপস্থিত ছিলেন, হেলাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, ছালেহা আক্তার, মিনুন্নাহার, রমিজ আহমদ, আহমদ কবির, রাজন আচার্য্য, ছানা উল্লাহ, সুপ্রিয়া পাল ও সাইফুদ্দিন সৈকত সহ অনেকে।

নবাগত ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা। গোলাপ দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ এবং এসএসসি পরীক্ষাদের বিদায় জানানো হয়। মানপত্র পাঠকালে উভয় শিক্ষার্থীদের মাঝে হাসি কান্নার দৃশ্য চোখে পড়ে।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে মারকাজুল হুদা দারুত তাহফিজ মডেল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওর স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল হুদা দারুত ...

Portrait of a professional, showcasing contact details and role information.