সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / আলীকদমে ৪টি অস্ত্রসহ গ্রেফতার ৪

আলীকদমে ৪টি অস্ত্রসহ গ্রেফতার ৪

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের আলীকদম উপজেলায় একটি খামার বাড়িতে ডাকাতির সময় পুলিশ দেশীয় তৈরি ৪টি একনলা বন্দুক, ২টি বন্দুকের কাঠের বড়ি, কাতুর্জ ও বন্দুক তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ৪ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) ভোর রাতে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ১নং আলীকদম ইউনিয়নের বাঘের ঝিরি এলাকার আমিনুল ইসলামের খামার বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার সময় ডাকাতিকালে গৃহকর্তা থানায় বিষয়টি মুঠোফোনে জানায়। এর পরপরই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক উল্লাহর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী, এসআই মো. আজমগীর, এএসআই শামীম হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই ব্যক্তি আরো দুইজনের নাম বলে দেয় এবং অস্ত্র থাকার কথা স্বীকার করে। পরে পুলিশ পার্শ্ববর্তী চাকনায় পাড়ায় অভিযান চালিয়ে মোট ৪টি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে। আটককৃত হলেন- চেনতুই মুরুং (২২), চংঅং মুরুং (২৮), চেখইং মুরুং (৫৬) ও দেওয়াই মুরুং (১৮)।

আলীকদম থানার অফিসার ইনচার্জ মোঃ রফিক উল্লাহ্ জানান, বাঘের ঝিরিস্থ একটি খামার বাড়িতে গ্রেফতারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে গৃহকর্তাকে মারধরসহ টাকা ও মোবাইল চিনিয়ে নিয়ে এক রাউন্ড গুলি বর্ষণ করে। খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার পূর্বক অস্ত্র, কার্তুজ ও বন্দুক তৈরির সরঞ্জাম উদ্ধার করে। আটককৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.