সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ভারুয়াখালী থেকে যুবকের লাশ উদ্ধার

ভারুয়াখালী থেকে যুবকের লাশ উদ্ধার

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে ভুট্টো নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ জানুয়ারী সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ইউনিয়নের পশ্চিম পাড়া লবণ মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে। বোরহান উদ্দিন ভুট্টো (৩২) একই এলাকার অহিদুল আলমের ছেলে।

পুলিশ সূত্র মতে, সকালে স্থানীয় লোকজন মারফত খবর পেয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জের নির্দেশে এসআই দেবাশীষ সরকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।

ভারুয়াখালীর পশ্চিম পাড়া লবণ মাঠ থেকে ভুট্টোর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি পুর্বক ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

তবে এসআই দেবাশীষ সরকারের কাছে জানতে চাইলে তিনি জানান, সম্ভবত দুই গ্রুপের মধ্য ভাগ ভাটোয়ারার দ্বন্দ্বের জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।

পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান ভারুয়াখালীতে ভুট্টো নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

সদর মডেল থানার ওসি তদন্ত খায়রুজ্জামান গুলিবিদ্ধ লাশের সত্যতা নিশ্চিতের পাশাপাশি ভুট্টোর বিরুদ্ধে বেশ কটি মামলা রয়েছে বলেও জানান।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.