
হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড় বাজারে টিনের চাল কেটে একটি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, গত ২৫ জানুয়ারী গভীর রাতে ঈদগড় বাজারের হক ষ্টোর নামের এক দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক আব্দুল হক জানান, শুক্রবার রাতে তার দোকানে টিনের চাল কেটে চোরেরা দোকানে ঢুকে। এসময় দোকান থেকে মোবাইলফোন, ক্যাশবাক্সে রক্ষিত নগদ টাকা, মেমোরি কার্ড এবং বিভিন্ন মালামাল নিয়ে যায়।
সারারাত বাজার পাহারাদারের টহল থাকার পরও রাস্তার পাশের এ দোকানে চুরির ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দোকান চুরির বিষয়ে রামু থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে দোকান মালিক জানান৷
এ বিষয়ে যোগাযোগ করলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, ঈদগড়ে দায়িত্বরত রামু থানার এএসআই মোরশেদ আলম৷
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.