সাম্প্রতিক....
Home / জাতীয় / দুর্নীতি বেড়েছে বাংলাদেশে, বিশ্বে অবস্থান ১৩তম: টিআই

দুর্নীতি বেড়েছে বাংলাদেশে, বিশ্বে অবস্থান ১৩তম: টিআই


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচকে চার ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। অর্থাৎ আগের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। টিআই-এর প্রকাশ করা প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। যার স্কোর ২৬। ২০১৮ সালে প্রকাশিত তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৭তম। স্কোর ছিল ২৮। আর ২০১৬ সালে অবস্থান ছিল ১৫তম।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য তুলে ধরেন।

জার্মানির বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান টিআইয়ের ১৮০টি দেশের ওপর এই জরিপ চালিয়েছে। জরিপে ০ থেকে ১০০ নম্বরের স্কেলে দেশগুলোকে নম্বর দেওয়া হয়েছে। সবচেয়ে কম নম্বর (১০ স্কোর) পেয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে সোমালিয়া। এর পরেই আছে সিরিয়া ও দক্ষিণ সুদান।

আরো পড়ুন: ঢামেক নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হলেন ‘গরীবের ডাক্তার’ এজাজ

আর সবচেয়ে বেশি (৮৮ স্কোর) পেয়ে সবেচয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ বিবেচিত হয়েছে ডেনমার্ক। কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে এর পরেই রয়েছে নিউজিল্যান্ড।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান। আর সবচেয়ে কম দুর্নীতি ভুটানে। এই এলাকায় দুর্নীতির দিক থেকে আফগানিস্তানের পরই রয়েছে বাংলাদেশ। তালিকায় ভারতের অবস্থান ৭৮। পাকিস্তানের অবস্থান ১১৭ নম্বরে।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.