সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় নিহত -১

ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় নিহত -১

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও মেহের পয়েন্টে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়।

৩১ জানুয়ারী ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা মাদ্রাসা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুয়েক বাবুর্চির মতে, রাত্রে কক্সবাজার মুখী এক বাঁশভর্তি ট্রাককে ওভারটেক করে আরেকটি খালি ট্রাক আগে যাওয়ার সময় মেহেরঘোনা পয়েন্টে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় খালি ট্রাকের চাপে বাঁশভর্তি ট্রাকটির সামনের অংশ ভেঙ্গে যায়। ঘটনাস্থলে গাড়ীর এক হেলপারও মারা যায়। তবে তার বিস্তারিত তথ্যাদি পাওয়া যায়নি।

স্থানীয় কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক মাহবুবুল আলম মাবু ভোর রাতে গাড়ী ওভার টেক করতে গিয়ে সড়ক দুর্ঘটনা একজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন।

খবর পেয়ে সকালে তুলাতলী হাইওয়ে পুলিশের এস আই জামালের নেতৃত্ব পুলিশদল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে এসআই জামাল সড়ক দুর্ঘটনায় গাড়ীর এক হেলপার মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.