গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে বসবাসরত অসহায় রোহিঙ্গাদের দেখতে এলেন বিশ্ব কাঁপানো হলিউড নায়িকা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত এ্যাঞ্জেলিনা জোলি। ৪ ফেব্রুয়ারী টেকনাফের বেশ কয়েকটি রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেছেন।
জানা যায়, ৪ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১ টারদিকে তিনি ইউএনএইচসিআরের গাড়ি বহর নিয়ে টেকনাফ হ চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তিনি প্রথমে ডি-ব্লক যান। এরপর জি-ব্লক গিয়ে রোহিঙ্গা নারী ও শিশুদের সাথে কথা বলেন। এসময় তিনি বিভিন্ন রোহিঙ্গা নারী-পুরুষের কাছ থেকে ওপারে সৈন্য কর্তৃক লাগাতার নির্যাতন,নির্মম হত্যাকান্ড এবং বসত-বাড়ি অগ্নিসংযোগের বর্ণনা শুনেন। এরপর কি কি পদক্ষেপ নিলে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা তাদের নিজ জন্মভুমিতে ফিরে যেতে আগ্রহী সেই সমস্ত বিষয়ে মতামত গ্রহন করেন।
বিকালে বি-ব্লকের ব্র্যাকের স্বেচ্ছাসেবক সদস্যদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। এরপর বিকাল ৪টারদিকে তিনি ক্যাম্প থেকে বেরিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন।
তিনি ৪ ফেব্রুয়ারী সকালে নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছেন। জোলি ২০১২ সালে থেকে ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামীকাল ৫ ফেব্রুয়ারী তিনি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে মতামত প্রকাশ করবেন বলে জানা যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.