সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ফলোআপ: ঈদগাঁও কেন্দ্রীয় মসজিদে হাফেজ জহিরুল ইসলামের বিষয়টি সুষ্ঠু সমাধান : সাধুবাদ

ফলোআপ: ঈদগাঁও কেন্দ্রীয় মসজিদে হাফেজ জহিরুল ইসলামের বিষয়টি সুষ্ঠু সমাধান : সাধুবাদ

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হাফেজ জহিরুল ইসলামের বিষয়টি সুষ্ঠু এবং সুন্দরভাবে সমাধান হয়েছে। ১৪ ফ্রেরুয়ারী অনুষ্টিত মসজিদ কমিটির এক সভায় সন্তুষজনক ভাবে এ সিদ্বান্ত গ্রহন করা হয়েছে।

উক্ত সভায় মসজিদ কমিটির সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক জসিম উল্লাহ মিয়াজী, ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ইসলামাবাদ চেয়ারম্যান নুর ছিদ্দিকসহ কমিটির অপরাপর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মসজিদের বর্তমান ইমাম ও খতিব হাফেজ জহিরুল ইসলাম আছরের এবং জুমার নামাজ পড়ানোর বিষয়ে একমত পোষণ করেন বলে জানিয়েছে প্রাক্তন শিক্ষক আলহাজ্ব জাফর আলম।

মসজিদ কমিটির নির্বাহী সদস্য ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ ও নুর ছিদ্দিক এ প্রতিবেদককে ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পূর্বের ন্যায় হাফেজ জহিরুল ইসলাম কে বহাল রাখার সত্যতা নিশ্চিত করেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জসিম উল্লাহ মিয়াজী জানান, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে বির্তকের অবসান হয়েছে।

ফার্নিচার ব্যবসায়ী গফুর আলম সর্বজন শ্রদ্ধেয় হয়রত মাওলানা হাফেজ জহিরুল ইসলামকে মসজিদে স্বপদে বহাল রাখায় সকলকে সাধুবাদ জানান।

উল্লেখ যে, জহিরুল ইসলামকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ৬ ফ্রেরুয়ারী ঈদগাঁও বাজারের মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছিল মুসল্লীরা। অবশেষে তাদের দাবী পূূর্ন হওয়ার কৃতজ্ঞতা জানান সকলের প্রতি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.