এখনো সময় আছে আড়ালে থাকা মাদক কারবারীরা আত্মসমর্পন করুন -স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুদ-জামান খাঁন,

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন- ইয়াবা ব্যবসায়ীদের কোনো ভাবে নিস্তার দেয়া হবে না। যারা আত্মসর্পণ করেছে তাদেরকে সাধুবাদ জানাই। যারা আত্মসমর্পণ করবে না তাদেরকে খোঁজে বের করা হবে।
তিনি বলেন, যারা এখনো আত্মসমর্পন করেনি করে আড়ালে আছেন অন্যরাও চাইলে এই পথে আসতে পারেন নাহলে কারো রক্ষা হবেনা।
প্রথম ধাপে ১০২ জন ইয়াবা কারবারী আত্মসমর্পণ প্রক্রিয়া অনুষ্টানে বক্তারা মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পূণরায় তুলে ধরে বলেন, বিভিন্ন শর্ত অনুযায়ী এই আত্মসমর্পণ প্রক্রিয়ার প্রথম দাপের কার্যক্রম শুরু করা হয়েছে। তারা আরো বলেন এখনো যারা মাদক পাচারে জড়িত ও মাদকের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, এখনো সময় আছে আত্মসমর্পন প্রক্রিয়ায় চলে আসুন। অন্ধকার জগৎ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। সুন্দর জীবন ও তা নাহলে মাদক বিরোধী চলমান অভিযান থেকে কেউ রেহাই পাবেন না। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকলে তাদেরকেও কঠোর আইনের আওতায় নিয়ে আসা হবে।
বক্তারা আরো বলেন, এই মাদকের কারণে গত ৩ বছর ধরে নাফনদীতে মাছ শিকার করতে না পারায়। নদী নির্ভর জেলেরা দিনের পর দিন বেকার হয়ে পড়েছে। বিজিবির জিম্মায় হলেও দিনের বেলায় মাছ শিকারের বিষয়টি বিবেচনার করার জন্য আহবান জানানো হয়। পাশাপাশি সুখী, সমৃদ্ধ ও উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মত, এই সর্বনাশা ইয়াবার বিরুদ্ধে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলারও আহবান জানান।
১৬ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টায় টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে বহু প্রতীক্ষিত ইয়াবা কারবারীদের আত্মসমর্পণ অনুষ্ঠানের প্রক্রিয়াটি শুরু হয়। জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান কামাল (এমপি)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ সংসদ সদস্য শাহিন আক্তার, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, বিজিবির রিজিয়ন কমান্ডার জেনারেল সাজেদুর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান।
উদ্বোধনী বক্তব্য রাখেন টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ, আত্মসমর্পণকারীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন এনামুল হক মেম্বার ও সিরাজ। কক্সবাজার শহরের ইয়াবা কারবারী শাহজাহান আনসারী, সাবরাং ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন প্রকাশ দানু মেম্বার, শাহপরীর দ্বীপের রেজাউল করিম মেম্বার, সামশু মেম্বার, সাহেদ রহমান নিপু, সাহেদ কামাল, নুরুল আমিন, আলী আহমদ, মৌলভী বশির, হোসেন আহমদ, শওকত আলম, রাসেল, ডেইল পাড়ার নুরুল আমিন, মুন্ডার ডেইলয়ের মনজুর, আলীর ডেইলের জাফর আহমদ, আবদুল হামিদ, শামীম, দক্ষিণ নয়াপাড়ার নূর মোহাম্মদ, আলমগীর ফয়সাল, ডেইল পাড়ার মোঃ সাকের মিয়া, নয়াপাড়ার মোঃ তৈয়ব, আবদু শুক্কুর, আমিনুর রহমান প্রকাশ আবদুল আমিন, দিদার মিয়া,আব্দুল আমিন, নুরুল আমিন, শফিকুল ইসলাম সফিক, ফয়সাল রহমান, আবদুর রহমান, জিয়াউর রহমান,নুরুল বশর( নুরশাদ) দক্ষিণ জালিয়াপাড়ার ইমাম হোসেন, বড় হাবিব পাড়ার ছিদ্দিক, পুরনো পল্লান পাড়ার শাহ আলম, অলিয়াবাদের মারুফ বিন খলিল বাবু, মৌলভী পাড়ার একরাম হোসেন, মধ্যম ডেইল পাড়ার মোহাম্মদ আবদুল্লাহ, চৌধুরী পাড়ার মংমং ছেং প্রকাশ মমচি ও দক্ষিণ জালিয়া পাড়ার জুবাইর হোসেন,মধ্যম জালিয়া পাড়ার মোজাম্মেল হক, ডেইল পাড়ার আবদুল আমিন, নাজির পাড়ার এনামুল হক মেম্বার, ভুট্টোর ভাগিনা আফসার, আবদুর রহমান, সৈয়দ হোসেন, মোঃ রফিক, মোঃ হেলাল, জামাল হোসেন, মৌলভী পাড়ার মোঃ আলী, নাইটং পাড়ার মোঃ ইউনুস, উত্তর লম্বরীর আবদুল করিম প্রকাশ করিম মাঝি, সদর কচুবনিয়ার বদিউর রহমান, রাজার ছড়ার আবদুল কুদ্দুস, জাহালিয়া পাড়ার মোঃ সিরাজ, নতুন পল্লান পাড়ার মোঃ সেলিম, নাইট্যং পাড়ার মোঃ রহিম উল্লাহ, চৌধুরী পাড়ার মোহাম্মদ আলম, তুলাতলীর নুরুল বশর, হাতিয়ার ঘোনার দিল মোহাম্মদ, মোহাম্মদ হাছন, রাজার ছড়ার হোসেন আলী, উত্তর জালিয়া পাড়ার নুরুল বশর মিজ্জি, আবদুল গনি, জালিয়া পাড়ার মোঃ হাশেম, পুরান পল্লান পাড়ার ইসমাইল, নাইট্যংপাড়ার আইয়ুব, নুর হাবিব, মাঠপাড়ার কামাল, শীলবনিয়া পাড়ার আইয়ুব, জালিয়া পাড়ার আলম, নুরুল আলম, বাহারছড়া ইউনিয়নের জাহাজ পুরার নুরুল আলম, শামলাপুর জুমপাড়ার শফি উল্লাহ, ছৈয়দ আলম, উত্তর শীলখালীর মোঃ আবু ছৈয়দ, হ্নীলা ইউনিয়নের হ্নীলা পশ্চিম লেদার নুরুল হুদা মেম্বার, আলী খালীর জামাল মেম্বার, শাহ আজম, পশ্চিম সিকদার পাড়ার ছৈয়দ আহমদ, রশিদ আহমদ, পশ্চিম লেদার নুরুল কবীর, পূর্ব লেদার জাহাঙ্গীর আলম, জাদিমোরার মোহাম্মদ হাসান আবদুল্লাহ, লেদার ফরিদ আলম, মোঃ হোছন, জহুর আলম, আবু তাহের, বোরহান, হামিদ, রবিউল আলম, আলীখালীর হারুন, হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মাহাবুব, বাজার পাড়ার মোঃ শাহ, পূর্ব পানখালীর নজরুল ইসলাম, পশ্চিম পানখালীর নুরুল আবছার, ফুলের ডেইলের রুস্তম আলী, আলী নেওয়াজ, আবু তৈয়ব ও রমজান। আত্মসমর্পণকৃত সকল মাদক কারবারীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন আগত অতিথিরা।
পুলিশের তথ্য সূত্রে দেখা যায়, আত্মসমর্পণকৃত ইয়াবা কারবারীদের কাছ থেকে সাড়ে ৩লক্ষ ইয়াবা, ৩০টি দেশীয় তৈরী অস্ত্র, ৭০টি গুলি উদ্ধার হওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। এরপর আত্মসমর্পণ অনুষ্টান শেষে তাদেরকে উক্ত মামলায় আটক দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.