সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজার সদরে ভাইস চেয়ারম্যান পদে এবার ছোটন রাজার পক্ষে গ্রামবাসী ঐক্যবদ্ধ

কক্সবাজার সদরে ভাইস চেয়ারম্যান পদে এবার ছোটন রাজার পক্ষে গ্রামবাসী ঐক্যবদ্ধ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

আসন্ন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শ্রমিকলীগ সভাপতি, আ,লীগ নেতা ও বীরমুক্তিযোদ্ধা মরহুম এসটিএম রাজা মিয়ার সুযোগ্য সন্তান আমজাদ হোসেন ছোটন রাজাকে বিজয়ী করার লক্ষে ২০ শে ফেব্রুয়ারী রাত্রে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ীস্থ ছোটন রাজার বাড়ীর উঠানে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

এ সভায় নিজ এলাকার বৃদ্ধ-যুবক-মা বোন সহ সকলে একমত পোষণ করে বীর মুক্তিযোদ্ধা মরহুম এসটিএম রাজা মিয়ার সন্তান ছোটন রাজাকে বিজয়ী করার অঙ্গিকার ব্যক্ত করেন। তারা এলাকার প্রতিনিধি হিসেবে যতক্ষণ বিজয়ী না হয় ততক্ষণ পর্যন্ত মাঠে অবস্থান করে বিজয় সুনিশ্চিত করারও অঙ্গীকার করেন। এতে স্থানীয় মেম্বার আবু বক্কর ছিদ্দিক বান্ডি, ইউনিয়ন যুবলীগ সভাপতি নাছির উদ্দিন জয়, সাবেক মেম্বার রশিদ, বাবুল, বাবলুসহ এলাকার বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতি ঘটে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.