
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরে ভাইস চেয়ারম্যান পদে এবার ঈদগাঁওর তারুণ্যের প্রতীক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট নিবার্চন করার অঙ্গিকার ব্যক্ত করেন।
তিনি ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়ার মৃত মমতাজ আহমদের পুত্র। ডিসেন্ট পরিচিত মুখ সকলের কাছে। তিনি রাজনীতিতে না জড়ালেও সামাজিক সংগঠন নিয়ে সফলভাবে এগিয়ে যাচ্ছে। ঈদগাঁও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও কালিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া কাইয়ুম কমিউনিটি পুলিশের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ওয়ার্ড ভিত্তিক মাদক, ইভটিজিং, বাল্য বিবাহসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করে সর্বমহলে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে সুনাম অক্ষুণ্ণ রেখেছে। কাইয়ুম এলাকার মুরব্বীদের সাথে নিবার্চন নিয়ে মতবিনিময় ও পরার্মশ সভা করে যাচ্ছেন।
তবে এলাকার কজনের মতে, এ তারুণ্যের প্রার্থী কাইয়ুম যদি গ্রামীণ জনপদের ভোটারদের সাথে মিশে গিয়ে তাদের মন রক্ষা করতে পারে,তাহলে নিবার্চনী চমক তার অনুকূলে আসার সম্ভবনাও রয়েছে।
এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাইয়ুম জানান, যাচাই বাছাই ও প্রতীক বরাদ্দের পর কাঙ্ক্ষিত প্রতীক নিয়ে নতুন রুপে নির্বাচনে মাঠে নামবেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.