
ভারত-পাকিস্তান চলমান সংঘাতের মধ্যে ভারতীয় পাইলট অভিনন্দনকে ফিরিয়ে দিয়ে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের সাবেক তারকা ক্রিকেটাররাও ইমরান খানের প্রশংসা করেছেন।
ভারতীয় পাইলটকে ফেরত দেয়ায় নোবেল পুরস্কারের দাবি উঠেছে ইমরানের জন্য। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান অবশ্য বলছেন তিনি এই পুরস্কারের যোগ্য নন।
তবে কিংবদন্তি ক্রিকেটার ইমান খান টুইটারে লেখেন, নোবেল শান্তি পুরস্কারের যোগ্য আমি নই। এই পুরস্কারের যোগ্য সে, যে কাশ্মীরকে নিয়ে ভারত-পাকিস্তানের বিবাদ মেটাতে পারে।
ইমরানের প্রশংসা করে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম টুইটারে লেখেন, আপনার অধীনে দেশের মানুষ ভালো আছে, ইতিবাচক ও নিরাপদ অনুভব করছে। নেতা, আপনার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দরকার নেই, আমাদের চোখে আপনি এর মধ্যেই নোবেল শান্তি পুরস্কার পেয়ে গেছেন!
সূত্র:somoynews.tv-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.