
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওর বীর মুক্তিযোদ্ধা মরহুম মাষ্টার ছৈয়দুল আলম (প্রকাশ আলম মাষ্টার) পরিবারের সাথে সদরের ভাইস চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের অহংকার হাসান মুরাদ শুভেচ্ছা বিনিময় করে।
৬ মার্চ রাত্রে উত্তর মাইজ পাড়াস্থ যুবনেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু এবং তাঁর মায়ের কাছ থেকে দোয়া চান মুরাদ। পরে ভাইস চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা পরিবারের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
ইতিমধ্যে হাসান মুরাদ বৃহত্তর এলাকার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, মতবিনিময় সভা, শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছেন। সাধারণ মানুষের অধিকার আদায়ের একধাপ এগিয়ে যাচ্ছেন এ উদীয়মান তরুণ প্রার্থী।
সদর উপজেলার ওয়ার্ড, গ্রামগঞ্জ, পাড়া মহল্লা, হাট-বাজার দোকান পাটে আলোচনার কেন্দ্র বিন্দুতে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে একমাত্র গ্রহনযোগ্য ব্যক্তি হাসান মুরাদ নাম সবত্রই শোভা পাচ্ছে।
সাধারণ ভোটারদের মতে,তার নির্বাচনের অংশ নেওয়ার খবরে সদরে সব হিসেব নিকাশ পাল্টে গেছে। এখন তিনিই ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।
তরুণ সমাজ সেবক অসহায় মানুষের পরম বন্ধু হাসান মুরাদ নয়না পরিবার ট্রাস্টের সভাপতি এবং চৌফলদন্ডী উত্তর পাড়া সমাজ কমিটির সভাপতিসহ ধর্মীয় এবং সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.