সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ইয়াবাসহ চালক আটক

চকরিয়ায় ইয়াবাসহ চালক আটক


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা বড়িসহ মো.মানিক (৩০) নামের এক চালককে আটক করেছে। এসময় ইয়াবাবহণে ব্যবহৃত পিকআপ ট্রাক জব্দ করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা এলাকার মেধাকচ্ছপিয়া এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই আবদুল মোতালেব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডুলাহাজারা মেধাকচ্ছপিয়া এলাকায় চেকপোস্ট বসায়।

এসময় কক্সবাজারে থেকে চট্টগ্রামমুখি মালবাহি পিকআপে তল্লাশি চালালে গাড়ির ইঞ্জিন বক্সে লুকিয়ে রাখা ইয়াবার পেকেট থেকে ২ হাজার পিস ইয়াবার বড়ি উদ্ধার করা হয়। এসময় পিকআপটি জব্দ করি।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো.আলমগীর বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। তাকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.