আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা সভা

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগয়ের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এমপি আশু রোগমুক্তি কামনায় ও ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ঢাকাস্থ মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই প্রার্থনা সভা অনুষ্টিত হয়। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো প্রার্থনা সভা পরিচালনা করেন।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
বক্তব্য রাখেন-বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি মি.নেত্রসেন বড়ুয়া, প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, নির্বাহী সভাপতি মি.অশোক বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্যে পরিষদের সভাপতি রাহুল বড়ুয়া প্রমুখ।
প্রার্থনা সভা শেষে ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী নিযুক্ত করায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন ছাড়াও মহিলা ও যুব শাখা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টন যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ ছাড়াও আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ভিক্ষু-শ্রামণগণ ও বৌদ্ধ সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.