
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও দুই রাউন্ড কার্তুজসহ সালাহ উদ্দিন প্রকাশ কালু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বেদেরবিল পাড়া এলাকার আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসার সামনে থেকে থানার উপ পরিদর্শক (এসআই) ইয়াকুবুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সালাহ উদ্দিন প্রকাশ কালু ওই এলাকার মাহমুদুল হকের ছেলে।
পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুবুল ইসলাম ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সালাহ উদ্দিন প্রকাশ কালুকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.