সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর ৫ম মৃত্যুবার্ষিকী সোমবার

মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর ৫ম মৃত্যুবার্ষিকী সোমবার


নিজস্ব প্রতিনিধি; চকরিয়া :
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেয়া চকরিয়ার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালীর ৫ম মৃত্যুবার্ষিকী সোমবার। ২০১৪ সালের এদিনে ৬০বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর পূর্বে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাব্জার জেলা সংসদের সাংগঠনিক কমান্ডার ও চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক কমান্ডারের দায়িত্ব পালন করেন। দিবসটি উপলক্ষে লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাটাস্থ মরহুমের পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ৮টায় মরহুমের কবর জেয়ারাত, সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কুটিরে মিলাদ মাহফিল, দুপুর ১২টায় মরহুমের প্রতিষ্টিত আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও বিকেল ৩টায় মরহুম আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাষ্টের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হবে বলে জানিয়েছে তার বড় ছেলে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিম।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি থাকবেন আওয়ামীলীগ মনোনীত চকরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী।

প্রসঙ্গত: ২০১৪ সালে ১১ মার্চ বিকেলে ৬০বছর বয়সে মৃত্যুবরণ করেন আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালী। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.