সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / জামতলী রোহিঙ্গা ক্যাম্পে স্বামী গলা টিপে হত্যা করল স্ত্রীকে

জামতলী রোহিঙ্গা ক্যাম্পে স্বামী গলা টিপে হত্যা করল স্ত্রীকে


হুমায়ুন কবির জুশান; উখিয়া :
উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর পরকিয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে গলাটিপে হত্যা করল পাষন্ড স্বামী। গত বুধবার দিবাগত রাতে জামতলী এ ওয়ান ১৫ নং ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা তরুণী কছমিদাকে (১৮) সাড়ে তিন মাস আগে বিয়ে করেন রোহিঙ্গা তরুণ আতাউল্লাহ (২৫)। ঘাতক খুনি আতাউল্লাহকে আটক করেন উখিয়া থানা পুলিশ।

নিহত কছমিদার মা রোকেয়া বলেন, পরকিয়ায় আসক্ত আতাউল্লাহ প্রায় প্রতি রাতে রাত করে ঘিরে ফিরতেন। এ নিয়ে তাদের স্বামী স্ত্রীর মাঝে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ঘাতক খুনি আতাউল্লাহ আমার মেয়েকে গলাটিপে হত্যা করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি তদন্ত মো: নুরুল ইসলাম মজুমদার বলেন, লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.