
বার্তা পরিবেশক :
বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী আজ। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি কক্সবাজার জেলা আইনজীবী সমিতি বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮.৩০ টায় সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, বেলা ১১.৩০ মিনিটের সময় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর বিশেষ কেক কাটা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় এডভোকেট সুলতানুল আলম, এডভোকেট তাপস রক্ষিত, এডভোকেট এ.কে ফজলুল হক চৌধুরী, এডভোকেট আহসানুল হক, এডভোকেট কুমকুম দাস, এডভোকেট সেলিম উদ্দিন রাজু, এডভোকেট ইমরুল কায়েস, এডভোকেট আরিফুল মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.