সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / সদর উপজেলা নিবার্চন ভোটের লড়াইয়ে প্রার্থীরা : থামছেনা প্রচারণা : ছুটে চলছে ভোটারদের দ্বারে দ্বারে

সদর উপজেলা নিবার্চন ভোটের লড়াইয়ে প্রার্থীরা : থামছেনা প্রচারণা : ছুটে চলছে ভোটারদের দ্বারে দ্বারে

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

আসন্ন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নিবার্চনে প্রার্থীরা তাদের ভোটের লড়াইয়ে পুরোদমে নেমে পড়েছে নিবার্চনী মাঠে। থামছেনা প্রচার প্রচারণা। ছুটে চলছে ভোটারদের ধারে ধারে। ভোট প্রার্থনায় মেতে উঠেছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা। কড়া রোদকে উপেক্ষা করে একটি ভোটের জন্য গ্রামীণ জনপদের ভোটারের বাড়ী বাড়ী গিয়ে ধর্নাও দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

ভাইস চেয়ারম্যানে ছোটন রাজার টিউবওয়েল আর কাইয়ুম উদ্দিনের চশমা প্রতীক নিয়ে ছুটে চলছে ভোটারদের দ্বারে দ্বারে। ব্যতিক্রমধর্মী প্রচার প্রচারণায় ভোটারদের দৃষ্টি প্রতীকমুখী করতে প্রার্থীরা তৎপর রয়েছে। বিরতিহীন পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। কোমর বেঁধে নিবার্চনী লড়াইয়ে নেমেছে প্রার্থী, আত্মীয় স্বজনসহ তাদের কর্মীরা।

তারুন্যের অহংকার, ক্লিন ইমেজের অধিকারী, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ট কন্ঠস্বর চশমা প্রতীকের কাইয়ুম উদ্দিন নিবার্চনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। প্রতীক নিয়ে চষে বেড়াচ্ছেন। বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন স্থানে গণসংযোগকালে জনগণ কাইয়ুমকে ভালবেসে বুকে জড়িয়ে ধরতেও দেখা যায়। ভোটার সমাজ দীর্ঘদিন পর যোগ্য প্রার্থীকে কাছে পেয়ে খুশিতে উৎফুল্ল। মানুষের অধিকার আদায়ের আরেক নাম কাইয়ুম। দোকান পাটে বর্তমানে জনপ্রিয় হয়ে আলোচনার উঠে আসছে কাইয়ুম উদ্দিনের নাম অসহায় ও খেটে খাওয়া মানুষের মুখে শোভা পাচ্ছে।

চশমা প্রতীকে গণজোয়ার লেগেছে গ্রামীণ জনপদের পাড়া গাঁয়ে। ব্যানার, ফেষ্টুন, লিফলেট এবং কর্মী সর্মথকদের প্রচার প্রচারণায় মুখরিত করে তুলে সবর্ত্রই এলাকা। শিক্ষা, শান্তি ও উন্নয়নের দীপ্ত শপথ নিয়ে দূরন্তপনায় ছুটে যাচ্ছে ভোটারদের কাছে। এক বুক স্বপ্নকে সাথে নিয়ে কাইয়ুম প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন।

আরেক হেভিওয়েট ভাইস চেয়ারম্যান প্রার্থী তারুণ্যের প্রতীক ছোটন রাজা নিবার্চনী প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছে। তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে পথসভা, উঠান বৈঠক, মতবিনিময় সহ ভোটারদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলছে। ভোটারদের সাড়াও মিলছে ব্যাপক ভাবে।

সদর আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধ মরহুম এসটিএম রাজার সন্তান পিতা মাতা হারা এতিম আমজাদ হোসেন ছোটন রাজাকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা ভোটারেরা। প্রবীন মুব্বীরা রাজা মিয়ার ছেলে ছোটনকে পেয়ে বুকে আগলিয়ে রাখেন। এবার ভোটারেরা টিউবওয়েল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলেও আশ্বস্থ করে। অন্যায়ের বিরুদ্বে প্রতিবাদী কন্ঠস্বর, মেহনতি মানুষের আপনজন, সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সভাপতি ছোটন রাজা নিবার্চনী প্রচারণায় এগিয়ে রয়েছে। নিবার্চনে বর্তমান সময়ে মূল ফ্যাক্টর হচ্ছেন ছোটনই।

সকাল থেকে দুপুর, বিকাল থেকে সন্ধ্যা পেরিয়ে গভীর রাত অবধি গ্রামীণ জনপদের ভোটারদের কাছে গিয়ে দোয়া চেয়ে মাঠে চষে বেড়াচ্ছেন হেভিওয়েট এ প্রার্থী। তরুণ নেতার কাছে সাড়া দিচ্ছে সাধারণ মানুষ। ছোটন বিভিন্ন সামাজিক ক্রীড়া, সাংস্কৃতিক, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত রয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী শ্রমিক নেতা সেলিম আকবর আনারস প্রতীক নিয়ে নিবার্চনী মাঠে ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছে। বৃহত্তর ঈদগাঁও এলাকা থেকে একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিশাল এলাকার বিভিন্ন স্থানে চষে বেড়াচ্ছেন নিবার্চনী প্রচারণায়। থামছেনা পথসভা, গণসংযোগ আর মাইকিংসহ গানে গানে ভোটারদের প্রতীকমুখী করা দৃশ্য।

এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসান মুরাদ, বাবুল কান্তি দেও নিবার্চনী মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.