সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে তিনদিন ব্যাপী স্বাধীনতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন

ঈদগাঁওতে তিনদিন ব্যাপী স্বাধীনতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

ঈদগাঁওতে তিনদিন ব্যাপী স্বাধীনতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এতে করে উৎফুল্ল হয়ে পড়েছেন বই প্রেমীরা।

ফ্রেন্ডস এ ওয়ান এসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও কেন্দ্রীয় শহীদ মিনারে ২০ মার্চ কবি জসিম উদ্দিনের সভাপতিত্বে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে নবীন প্রবীণ কবি সাহিত্যিক এবং লেখকদের সম্মিলন ঘটেছে।

বইমেলা উদ্বোধন করেন কবি (ঢাকা রায়টার্স ক্লাবের) সোহাগ ছিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে ছিলেন, কক্সবাজার সরকারী কলেজের অধ্যাপক সুলতান আহমদ, প্রধান আলোচক কবি ও প্রাবন্ধিক নাসের ভুট্রো, বিশেষ অতিথি ছিলেন, কবি ওমর শওকত, শিক্ষক আবু বক্কর, কবি রুপসা পাল, কবি ইউছুপ রেজা প্রমুখ।

কবিতা সহে না দানব-যাতনা’ স্লোগানে অনুষ্ঠিত হওয়া মেলার কর্মসূচিতে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সংগীত, স্বাধীনতার গান, ঘোষণাপত্র পাঠ, উদ্বোধক ও সভাপতির ভাষণ। এছাড়া কবি, লেখক, গণ্যমান্যদের মুক্ত আলোচনা, কবিতা পাঠ, চিত্রাংকন প্রতিযোগিতার আসর।

উপস্থিত ছিলেন, জেলা লেখক সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগরসহ আরো অনেকে। বইমেলায় চট্টগ্রামের তৃতীয় চোখ, ঢাকার লেখক প্রকাশ, হুদা ষ্টল এবং স্থানীয় বিভিন্ন লাইব্রেরীর ষ্টল অংশ নেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.