সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ শুরু

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ শুরু

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১শ’ ১৭ টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৪ মার্চ) সকাল ৮টা শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বিঘ্নে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্র ও এর আশেপাশে মোতায়েন রয়েছে পুলিশ, র‌্যাব ও আনসারের পাশাপাশি বিজিবি সদস্য। রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে এরইমধ্যে কেন্দ্র কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ নির্বাচনী সরঞ্জাম।

তৃতীয় ধাপে রংপুর, বরিশালসহ ২৫ জেলার ১শ’ ১৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে চেয়ারম্যান পদে ৩শ’ ৫৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬শ’ ০৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪শ’ ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.