সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / অবৈধ পথে যাওয়ার চেষ্টা : বিজিবির অভিযানে নারী, শিশুসহ ২৭ মালয়েশিয়াগামী আটক

অবৈধ পথে যাওয়ার চেষ্টা : বিজিবির অভিযানে নারী, শিশুসহ ২৭ মালয়েশিয়াগামী আটক

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফ উপকূল ব্যবহার করে আবারও সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারে জড়িত দালাল চক্রের সদস্যরা। এই চক্রটি আইন-শৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে তাদের ঘৃন্য অপকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু মানব পাচারকারীদের সেই ব্যর্থ অপচেষ্টা প্রতিরোধ করার জন্য সদা প্রস্তুত রয়েছে সীমান্ত প্রহরী টেকনাফ ২ বিজিবি সদস্যরা। সেই ধারাবাহিকতার অংশ হিসাবে টেকনাফ ২ বিজিবি সদস্যরা ৩ এপ্রিল ভোর রাতের দিকে পৃথক ২টি অভিযান পরিচালনা করে নারী, শিশুসহ ২৭জন রোহিঙ্গা মালয়েশিয়াগামীকে আটক করতে সক্ষম হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ এপ্রিল রাত ১০টার দিকে সাবরাং কাটাবনিয়া খুরের এলাকায় অভিযান চালিয়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার অপচেষ্টা করার সময় শিশুসহ ১৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করতে সক্ষম হয়। এর মধ্যে ৬ জন শিশু, ৭জন মহিলা, ১জন পুরুষ রয়েছে।

অপরদিকে ৩ এপ্রিল ভোর ৫টার দিকে টেকনাফ সদর ইউনিয়ন মহেশখালী পাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন মালয়েশিয়াগামীকে আটক করতে সক্ষম হয়। এদের মধ্যেও ৯জন মহিলা, ২জন পুরুষ ও ২জন শিশু রয়েছে। তবে এই অভিযান গুলোর মধ্যে মানব পাচারে জড়িত কোন দালালকে আটক করতে পারেনি বিজিবি।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবির দায়িত্বরত নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, টেকনাফ সীমান্ত উপকূল ব্যবহার করে ঘৃন্য মানব পাচারে জড়িত যে সমস্ত অপরাধীরা আবারও সাগর পথে মানব পাচারের অপচেষ্টা করছে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সেই অভিযান বাস্তবায়ন করার জন্য স্থানীয় সংবাদকর্মি ও জনপ্রতিনিধিদের সহযোগীতা একান্ত ভাবে কামনা করছি।

তিনি আরো বলেন টেকনাফ সীমান্ত দিয়ে জারা এখনো মাদক ও মানব পাচারে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন বিজিবি সদস্যদের হাত থেকে কেউ রেহাই পাবেনা। আসতে তথ্য অনুসন্ধান চলছে। আটককৃতদের স্ব স্ব ক্যাম্পে হস্তান্তর করার জন্য প্রেরন করা হয়েছে।

এদিকে বিজিবি হাতে আটক হওয়া বেশ কয়েকজন মালয়েশিয়াগামীর সাথে কথা বলে জানা যায়, তাদের পরিবারের যে সমস্ত সদস্যরা মালয়েশিয়া চাকরী করছে তাদের নির্দেশ অনুযায়ী উখিয়া-টেকনাফ গড়ে উঠা রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত দালাল চক্রের সহযোগীতায় তারা জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি গ্রহন করেছিল বলে জানায় আটকৃতরা।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.