সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামাবাদে এসটিএম রাজা মিয়া সেতু নির্মাণ কাজ এগিয়ে চলছে

ইসলামাবাদে এসটিএম রাজা মিয়া সেতু নির্মাণ কাজ এগিয়ে চলছে

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ইসলামাবাদে এসটিএম রাজা মিয়া সেতুর নির্মান কাজ এগিয়ে চলছে।

জানা যায়, ঈদগাঁও-ইসলামাবাদ (বাশঁঘাটা) সংযোগ পথে রয়েছে খরস্রোতা ফুলেশ্বরী নদী। ঐতিহ্যবাহী এ পুরনো নদী পার হতে গিয়ে লোক জনসহ শিক্ষার্থীরা পোহাচ্ছে দুর্ভোগ আর দূর্গতি। দুর্বিসহ যন্ত্রণা থেকে এবার মুক্তি পেতে যাচ্ছে বৃহত্তর এলাকার প্রত্যান্ত গ্রামাঞ্চলের লোকজন। এলাকার সুপরিচিতি ব্যক্তিত্ব মরহুম মুক্তিযোদ্ধা ও সদর আ,লীগের সাবেক সাধারন সম্পাদক এসটিএম রাজা মিয়ার নামে নামকরণ করে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল। সেতু নির্মাণের ফলে পোকখালী, ইসলামাবাদ ও ইসলামপুরের হাজার হাজার লোকজনের মাঝে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে জনমনে উচ্ছ্বাস আর আনন্দ বিরাজ করছে।

স্থানীয় কজন বয়োবৃদ্ধরা জানান, রাজা মিয়া সেতু নির্মিত হলে এলাকার ব্যবসা-বাণিজ্যের উন্নতি হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। সুফল বয়ে আসবে সবক্ষেত্রে।

নদীর ওপারের কজন জানান, এ সেতুর নির্মাণে বহুকালের পুন্জিবিত ক্ষোভ কাটিয়ে লালিত স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন এর ধারাবাহিকতা অটুট রাখার প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর পক্ষ থেকে অভিবাদন জানান।

এলাকাবাসীর মতে, দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে নির্মানাধীন সেতুটি টেকসই ও মজবুত করার প্রতি আহবান কর্তৃপক্ষের নিকট।

উল্লেখ্য যে, দীর্ঘকাল ধরে এ সেতুর অভাবে নানা ভাবে কষ্ট পেয়ে আসছিল এলাকাবাসী। দূরবর্তী স্থান হয়ে এলাকার অসহায় লোকজনদেকে প্রযোজনীয় কাজে কর্মে ঈদগাঁও বাজারে আসা যাওয়া করতে হচ্ছে। শিক্ষার্থীরা অতি কষ্টের বিনিময়ে তাদের প্রিয় শিক্ষাঙ্গনে যাতায়াত করে চলছে। বর্তমানে নৌকা করে এপার ওপার হতে হচ্ছে।

ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক জানান, বাঁশঘাটার রাজা মিয়া সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলছে। তবে প্রায় শেষের দিক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.