
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ নুরুল কবির এডভোকেট ৭এপ্রিল সকাল ৮.০২ মিনিটের সময় চকরিয়াস্থ এশিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না নিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বৎসর। তিনি স্ত্রী, ২পুত্র, ১কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আগামীকাল ৮এপ্রিল সোমবার, বাদ যোহর চকরিয়ার মগবাজারস্থ শেখ রাসেল স্টেডিয়াম-এ প্রথম জানাজা এবং বাদ আছর মরহুমের গ্রামের বাড়ী বারবাকিয়ার নাজিরপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ নুরুল কবির এডভোকেট এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.