সাম্প্রতিক....
Home / জাতীয় / কর্ণেল অলি বনাম ফখরুল

কর্ণেল অলি বনাম ফখরুল

দীর্ঘ প্রায় আড়াই মাস পর আজকে ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা ৭টায় এ বৈঠক শুরু হবে। বৈঠকে ২০ দলের শীর্ষস্থানীয় বেশির ভাগ নেতাই উপস্থিত থাকবেন। সেখানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

কর্নেল অলি আহমদ কদিন আগেই বলেছিলেন, বিএনপির যে সমস্ত নেতা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছিলো তাদের তালিকা তার কাছে রয়েছে এবং এ তালিকা তিনি প্রকাশ করবেন। এটা নিয়ে বিএনপিতে উত্তপ্ত অবস্থা চলছিলো। এরপর থেকে প্রথমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল অলি আহমদ মুখোমুখি হবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল অলি আহমদের মধ্যকার সমস্যা দীর্ঘদিনের। মির্জা ফখরুল সেই নেতা যিনি, বিএনপিকে জামাতমুক্ত করতে চান এবং ২০ দলীয় জোটকে তিনি জাতীয় ঐক্যফ্রন্টে একীভূত করতে চান। আবার কর্নেল অলি তাদের অন্যতম যারা ২০ দলকে রাখতে চান এবং জাতীয় ঐক্যফ্রন্টের এখন আর কোন প্রয়োজন নেই বলে মনে করেন। এই বাস্তবতায় দুই নেতা আজ কোন বাহাসে মিলিত হবেন সেটাই হলো দেখার বিষয়।

 

সূত্র:deshebideshe.com-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.