
গরু চুরি
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ থেকে দেড় লক্ষাধিক টাকার তিনটি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। ১০ এপ্রিল রাত আনুমানিক তিনটার দিকে এ ঘটনাটি ঘটে ইউনিয়নের পুর্ব ফরাজী পাড়া এলাকার মৃত আবদুল নবীর ছেলে নুরুল আলমের বাড়িতে। চুরি হওয়া গরু গুলোর হদিস পায়নি গৃহস্থতের স্বজনরা।
তবে আলমের মতে, প্রতি রাতের ন্যায় গোয়াল ঘরের দরজা বন্ধ রেখে সবাই ঘুমিয়ে পড়ে। ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়াল ঘরের দরজা খোলা, পালিত ৩টি গরু নেই। তবে জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ রাত্রে গরু চুরির সত্যতা নিশ্চিত করেন।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জালালাবাদে গরু চুরির বিষয়টি শুনেননি বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.