
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি শ্যামলী পরিবহণের বাসের ধাক্কায় ম্যাজিক গাড়ির যাত্রী মো.নাছির উদ্দিন (৪০) নিহত হয়েছে। এসময় শিশু ও নারীসহ আরো ৩ যাত্রী আহত হয়। তন্মেধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যাত্রী মো.নাছির উদ্দিন চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ পুইছড়ির মো.হাবিবুর রহমানের ছেলে।
আহতরা হলেন-চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার মৃত আবদুর রশিদের স্ত্রী শামসুনাহার (৫৫) ও তার ছেলে মো.জহির (১৩) এবং চকরিয়ার কোণাখালীর দুদু মিয়ার ছেলে আহমদ কাইছার (২৩) চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো.সাইদুল ইসলাম বলেন, শনিবার দুপুরে ঢাকা থেকে শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহি বাস কক্সবাজার যাচ্ছিল। বাসটি চকরিয়ার বরইতলী রাস্তার মাথায় পৌছলে রাস্তার পাশে দাঁড়ানো একটি যাত্রীবাহি ম্যাজিক গাড়িকে ধাক্কা দেয়। এসময় ম্যাজিক গাড়ির ৪-৫ জন যাত্রী আহত হয়।
তিনি আরো বলেন, আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে ম্যাজিক গাড়ির যাত্রী মো.নাছির উদ্দিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। তবে আহতদের মধ্যে এক শিশু ও নারীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসদুটি জব্দ করা হয়েছে। এঘটনায় বাস দুটি জব্দ করা হয়েছে এবং মামলা দায়ের হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.