সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / আচমকাই বাড়ির ওপর ভেঙে পড়ল বিমান, নিহত ৬

আচমকাই বাড়ির ওপর ভেঙে পড়ল বিমান, নিহত ৬

ফের ভেঙে পড়ল বিমান৷ মঙ্গলবার চিলিতে একটি বাড়িতে ভেঙে পড়ে একটি বিমান৷ এই দুর্ঘটনায় ৬ জনের প্রাণ গিয়েছে বলে জানিয়েছে চিলির সিভিল অ্যাভিয়েশন৷

পুয়ের্তো মন্টের মেয়র হ্যারি জারগেনসেন জানিয়েছেন, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে৷ পাইলট সহ পাঁচ যাত্রী ছিলেন ওই বিমানে৷ তারা সকলেই প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে৷ এ খবর দিয়েছে কলকাতা২৪।

এই বিমানের ভাঙা অংশের ধাক্কায় এক মহিলা আহত হয়েছেন৷ ভেঙে গিয়েছে পা৷ তবে অবস্থা আশঙ্কাজনক নয়৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

ঠিক কী কারণে ওই বিমানটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়৷ যে বাডড়ির ওপর বিমানটি ভেঙে পড়ে, সেই বাড়িতে সে সময় কেউ ছিলেন কিনী, তাও জানা যায়নি এখনও পর্যন্ত৷

সূত্র:deshebideshe.com-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.