
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফ থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ দেলোয়ার (২৭) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
ধৃত আসামী টেকনাফ হ্নীলা ইউনিয়ন উলুচামারী কোনার পাড়া এলাকার মৃত শুক্কুরের পুত্র। এই অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার পরিদশর্ক (তদন্ত) এবি,এম,এস দোহা জানান, ২৮ এপ্রিল রোববার সন্ধা ৬ টার দিকে পুলিশের একটি টিম মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে টেকনাফ হ্নীলা ইউনিয়ন উলুচামারী এলাকার আনোয়ারের বাড়ীর সামনে নির্মাণাধীন একটি দোকানে অভিযান পরিচালনা করে দেলোয়ার নামে এক অস্ত্রধারী মাদক কারবারীকে ১টি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, ১ হাজার ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
তিনি আরো বলেন, এখনো যারা মাদক পাচারে জড়িত সেই সমস্ত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে টেকনাফ থানা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.