সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ভারতের লোকসভায় চতুর্থ দফার ভোটগ্রহণ আজ

ভারতের লোকসভায় চতুর্থ দফার ভোটগ্রহণ আজ

ভারতের লোকসভার চতুর্থ দফার ভোটগ্রহণ আজ সোমবার (২৯ এপ্রিল)। ৯ রাজ্যের মোট ৭১টি এবং জম্মু-কাশ্মীরের অনন্তনাগ আসনের একাংশের ভোটগ্রহণ নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এই দফায় মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ১৭টি আসনে ভোট নেওয়া হচ্ছে। আসনের নিরিখে তারপরই রয়েছে রাজস্থান এবং উত্তরপ্রদেশ- ১৩টি করে। সোমবারই শেষ হচ্ছে মহারাষ্ট্রের সব আসনের ভোটগ্রহণ।

চতুর্থ দফায় গোটা দেশেই একগুচ্ছ হেভিওয়েট প্রার্থীর ভাগ্য ইভিএমে নির্ধারণ করবেন ভোটাররা। বিহারের বেগুসরাই কেন্দ্রে এবারই প্রথম প্রার্থী হয়েছেন কানহাইয়া কুমার। উত্তরপ্রদেশের ফারুকাবাদ কেন্দ্রের দু’বারের সাংসদ সালমন খুরশিদ এবারও কংগ্রেসের প্রার্থী। এই কেন্দ্রের মানুষও রায় দেবেন সোমবার। মুম্বাই উত্তর কেন্দ্রের প্রার্থী উর্মিলা মাতন্ডকর, অনন্তনাগ কেন্দ্রের পিডিপি প্রার্থী তথা জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, কংগ্রেসের মিলিন্দ দেওরা, সমাজবাদী পার্টির ডিম্পল যাদবের মতো হেভিওয়েটদের পরীক্ষাও আজ।

কমিশন সূত্রে জানা গেছে, এই দফায় মোট ভোটার প্রায় ১২ কোটি ৭৯ লাখ। প্রার্থীর সংখ্যা ৯৪৫। ২০১৪ সালের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এই দফায় যে ৭১টি (অনন্তনাগ বাদ দিলে) আসনের ভোটগ্রহণ হচ্ছে, তার মধ্যে বিজেপির দখলে ছিল ৫৬টি আসন। কংগ্রেস জিতেছিল দু’টিতে। বাকি আসনগুলি ছিল তৃণমূল কংগ্রেস, বিজু জনতা দলগুলির মতো আঞ্চলিক দলগুলির দখলে।

তবে এবারের পরিস্থিতি অনেকটাই আলাদা। সব মিলিয়ে ৯টি রাজ্যের ভোটগ্রহণ ঘিরে দিনভর উৎকণ্ঠা, উদ্বেগ থাকবে রাজনৈতিক দলগুলির। তার মধ্যেই নির্বিঘ্নে ও অবাধে ভোট জন্য তৈরি নির্বাচন কমিশনও।

 

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2024/05/Election-Sagar-16-5-24.jpeg

ঈদগাঁওতে প্রজাপতি প্রতীকের মেহেনূর আক্তার পাখির প্রচারণা চলমান

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে মহিলা ভাইস ...

Portrait of a professional, showcasing contact details and role information.