সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / লামায় দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

লামায় দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বিজ্ঞান মেলা ২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইউএনও নূর-এ জান্নাত রুমি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
“বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি” প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় বান্দরবানের লামায় শুরু হয়েছে দুইদিন ব্যাপী “৪০ তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০১৯”। সোমবার (২৯ এপ্রিল) সকাল হতে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২৯ ও ৩০ এপ্রিল ২০১৯ইং লামা টাউনহলে এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান মেলা ২০১৯ এ র‌্যালীরত অতিথি ও শিক্ষার্থীরা।

সকাল ১০টায় র‌্যালী মধ্য দিয়ে বিজ্ঞান মেলা শুরু হয়। র‌্যালীত্তোর লামা টাউনহলে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লামা উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন নতুন উদ্বাবনী জিনিস নিয়ে মেলায় অংশ নেয়। আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত সিদ্দিকা, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, লামা থানার প্রতিনিধি পুলিশের উপ-পরিদর্শক খালেদ মোশারফ, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া সহ প্রমূখ।

অতিথিরা স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার দেখছেন।

উপজেলা চেয়ারম্যানের অফিস সহকারী মো. পলাশ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধী সমাজের লোকজন অনুষ্ঠানে যোগ দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, ৩০ এপ্রিল মঙ্গলবার বিজ্ঞান অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রতিষ্ঠান হতে অনধিক ৫জন শিক্ষার্থী মেলায় অংশগ্রহণ করতে পারবে।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে মারকাজুল হুদা দারুত তাহফিজ মডেল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওর স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল হুদা দারুত ...

Portrait of a professional, showcasing contact details and role information.