
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
মহান মে দিবস উপলক্ষে নজরকাটা মিছিলে শহরের রাজপথ কাপালো ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দরা।
১লা মে পড়ন্ত বিকেলে উপজেলা শ্রমিকলীগ সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা এবং সাধারন সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন ইউনিটের শ্রমিকলীগের বিপুল সংখ্যক কর্মীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালী সহকারে জেলা শ্রমিকলীগের শ্রমিক সমাবেশে যোগদান করেন। পথচারীদের মাঝে নজর কেড়েছে এ র্যালীটি।
এতে উপস্থিত ছিলেন, শ্রমিকনেতা রেজাউল করিম, আজিজ, আনিছ, শাহজহান, আলমগীর বাংলা, শেখ মনজুর আলম, ছাত্রনেতা আবদুল আজিজ নীরবসহ আরো অনেকে। এতে কর্মীরা বিভিন্ন শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তুলে রাজপথ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.