সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে টমটম-টাটা গাড়ীর সংঘর্ষে আহত- ৯

ঈদগাঁওতে টমটম-টাটা গাড়ীর সংঘর্ষে আহত- ৯

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওতে টমটম-টাটা গাড়ীর সংঘর্ষে ৯ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৫ মে সকাল দশটায় ইউনিয়নের কানিয়াছড়ারটেকে এ ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য মতে, ঈদগাঁওমুখী যাত্রীবাহী টমটম গাড়ীও ঈদগড়মুখী টাটা গাড়ীর সংঘর্ষে টমটমে থাকা ৯জন যাত্রী গুরুতর আহত হন। তারা হল, ঈদগড় হাসনাকাটার বাদশা মিয়া,পূর্ণগ্রামের খুশি আলমের নাম পাওয়া গেলেও অপরাপর আহতদের পরিচয় পাওয়া যায়নি। শরীরের বিভিন্ন অংশে জখম প্রাপ্ত হয় তারা। আহতদেরকে ঈদগাঁওর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

টমটম গাড়ীটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আহত খুশি আলমের পুত্র গাছ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় ৭/৮ জন যাত্রী গুরুতর আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.