সাম্প্রতিক....
Home / জাতীয় / গণফোরামের সাধারণ সম্পাদক হলেন রেজা কিবরিয়া

গণফোরামের সাধারণ সম্পাদক হলেন রেজা কিবরিয়া

ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে গণফোরামের নতুন কমিটি ঘোষণা করেছেন সভাপতি ড. কামাল হোসেন।

রোববার (০৫ মে) বিকেলে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের ডাকা জরুরি সংবাদ সম্মেলনে নাম ঘোষণা করা হয়। এছাড়া নির্বাহী সভাপতি হয়েছেন দুই জন। অধ্যাপক ড. আবু সাইয়িদ এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

সম্মেলনে গণফোরামের নতুন কমিটি ঘোষণা করা হবে। এদিকে, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দেন। ২০১৮ সালের ১৮ নভেম্বরে গণফোরামে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তরুণ রেজা। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করেন।

 

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.