
প্রেস বিজ্ঞপ্তি :
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ টেকনাফ উপজেলা শাখার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
আজ (রোববার) বিকাল ৪ টার সময় সংগঠনের সভাপতি আব্দুস সাত্তার এবং সাধারণ সম্পাদক নুরুল বশর এর অনুমোদনকৃত হোয়াইক্যং ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত জরুরী সভায় সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে ইচ্ছুক কর্মীদের জীবন বৃত্তান্ত গ্রহণ, ওয়ার্ড কমিটির গঠনের জন্য সম্মেলন প্রস্তুত কমিটি গঠন এবং হোয়াইক্যং ইউনিয়ন শাখার একটি স্থায়ী অফিস নির্ধারণ ইত্যাদি।
ইউনিয়ন সাধারণ সম্পাদক অংচিতাইন চাকমা রণির সঞ্চালনায় এবং সভাপতি রাশেদুল হক রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় উপস্তিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জাকের হোসাইন, যুগ্ম সাঃ সম্পাদক জিয়ারুল ইসলাম জিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান, ইউনিয়ন নেতা মুফিজ উল্লাহ, জুয়েল, উচালাইন চাকমা, মোঃ রিয়াজ, ক্যায়থাইন, আনোয়ার, আকিব, মোস্তফা, আসিফ, ফারুক, সোহেল, সাইফুল, মিজান, রবিউল, রিফাত, আরিফ প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.