
দুর্ঘটনা কবলিত টমটম ও ডাম্পার গাড়ি ও নিহত রহিমা বেগমের লাশ।
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে টমটম ও ডাম্পার গাড়ির (মিনি ট্রাক) মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। বুধবার (৮ মে) বিকেল সাড়ে ৩টায় ইউনিয়নের ডুলহাজারা-সাপেরগারা সড়কের পাগলির আগাস্থ সানমার রাবার বাগানে এই দুর্ঘটনাটি ঘটে।
ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানিয়েছেন, ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে আরো ১ জনের মৃত্যু হয়েছে। প্রত্যেক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে।
নিহতরা হলেন, রহিমা বেগম (৫০) স্বামী- মৃত নুরুল ইসলাম, আবু তালেব (৩২) পিতা- পেটান মিয়া ও স্কুল ছাত্র মো. ইব্রাহিম (১৫) পিতা- রশিদ আহাম্মদ। তিনজনই ইউনিয়নের ২নং ওয়ার্ড পাগলির আগা কুরুককপাতা ঝিরির বাসিন্দা। আহতদের ঘটনার পরপরই স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যেক্ষদর্শী মো. নাছির উদ্দিন জানান, টমটমটি ৭জন যাত্রী নিয়ে ডুলহাজারা বাজারের যাচ্ছিল আর বিপরীত দিক থেকে ডাম্পার গাড়িটি হারগাজা ব্রিকফিল্ডে ইট নেয়ার জন্য আসছিল। এসময় ডুলহাজারা-সাপেরগারা সড়কের পাগলির আগাস্থ সানমার রাবার বাগানে মোড়ে গাড়ি দুইটি মুখোমুখি সংঘর্ষ হয়। টমটমটি দুমড়ে মুছড়ে যায়। দুর্ঘটনার পরপরই ডাম্পার গাড়ির ড্রাইভার পালিয়েছে। গাড়ির নাম্বার ঢাকা- ও ২০৫।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ডাম্পার গাড়িটি আটক করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.