
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডী থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। ১১মে বিকাল সাড়ে ৪টা থেকে বর্ণিত ইউনিয়নের রাখাইন পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় বহু হাজার লিটার চোলাই মদ এবং মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। এই সময় চারজনকে আটক করা হয় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামানের মতে, দীর্ঘ বছর ধরে রাখাইন সম্প্রদায়ের লোকজন চোলাই মদ তৈরী এবং বিক্রি করে আসছিল। একাধিক বার অভিযান চালিয়ে জড়িতদের আটক করলেও পুণরায় জামিনে এসে ফের মাদক ব্যবসা ও তৈরীতে নেমে পড়ে। পবিত্র মাহে রমজানের পবিত্র রক্ষার্থে সদর রামু সার্কেলের সহকারী পুলিশ সুপার আদিবুল ইসলাম, সদর থানার ওসি তদন্ত খায়রুজ্জামান এবং তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামানসহ ঈদগাঁও পুলিশের একদল পুলিশ রাখাইন সম্প্রদায়ের কজনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিপুল পরিমাণ চোলাই মদ ও জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারার মামলা রুজু করা হবে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.