
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম মিজঝিরি এলাকায় পাহাড়ে গাছ কাটতে গিয়ে উঁচু পাহাড় হতে পড়ে এক কাঠুরিয়া নিহত হয়েছে। নিহত শ্রমিক আব্দুল গফুর (৩৫) উপজেলার ফাইতং ইউনিয়নের ৪নং ওয়ার্ড ধূইল্যাছড়ি এলাকার নুর হোসেনের ছেলে। রোববার বিকেল সাড়ে ৫টায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, আব্দুল গফুর আরো কয়েকজনকে সাথে নিয়ে পাশর্^বর্তী গজালিয়া ইউনিয়নের মিজঝিরি এলাকায় পাহাড়ে গাছ কাটতে যায়। উঁচু পাহাড়ে গাছ কাটার সময় হঠাৎ পা পিছলে পাহাড়ে নিচে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনাস্থলটি অনেক দুর্গম এলাকা হওয়ায় লাশ বাড়িতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। রাত ১০টার পরে বিষয়টি জানাজানি হলে লামা থানার পুলিশ রাত সাড়ে ১১টায় নিহতের বাড়িতে পৌঁছায়।
স্থানীয় ইউপি মেম্বার সরোয়ার আলম বলেন, ঘটনাস্থলটি অনেক দুর্গম এলাকা হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা ভাল না হওয়ায় লাশ বাড়িতে আনতে অনেক দেরি হয়েছে। নিহতের লাশ আনার পরে তার বাড়িতে শোকের মাতন চলছে।
নিহতের সত্যতা নিশ্চিত করে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু হানিফ বলেন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সহ আমরা রাত সাড়ে ১১টায় নিহতের বাড়িতে উপস্থিত হয়েছি। লাশের প্রাথমিক সুরহাতাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.