সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / বড় জয় পাচ্ছে বিজেপি

বড় জয় পাচ্ছে বিজেপি

আবারও বড় জয় পেতে চলেছে ক্ষমতাসীন বিজেপি। সবশেষ বেসরকারি ফলাফলে ৫৪২টি আসনের মধ্যে ৩৩৮টিতে এগিয়ে ক্ষমতাসীন বিজেপি। কংগ্রেস এগিয়ে ৯২টিতে। অন্যান্য রাজনৈতিক দল ১১২টি আসনে এগিয়ে আছে। আর পশ্চিমবঙ্গে বিজেপির চেয়ে মাত্র ৫টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

বুথ ফেরত জরিপেই আভাস মিলেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ফের সরকার গঠন করতে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় সবগুলো রাজ্যে এগিয়ে নরেন্দ্র মোদির গেরুয়া শিবির। এখন পর্যন্ত ৫৪২টি আসনের মধ্যে বিজেপি জয় পেতে চলেছে ৩৪০টি আসনে। কংগ্রেস গেলবারের চেয়ে কিছুটা উন্নতি করেছে। তারা জয় পেতে যাচ্ছে ৯১টি আসনে। আর অন্যান্য দল পাচ্ছে ১১১টি আসন।

জয়োৎসবের আয়োজন শুরু করে দিয়েছে বিজেপি। কোনো কোনো রাজ্যে উল্লাস করতেও দেখা গেছে বিজেপি সমর্থকদের। বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় সকাল ৮টায় কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ভোট গণনা।

ভারতের নির্বাচনী কর্মকর্তা মুরালি কৃষাণ বলেন, প্রথম স্তরে রয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ। দ্বিতীয় ও তৃতীয় ধাপে রাজ্য সশস্ত্র পুলিশ এবং রাজ্য সিভিল পুলিশ। নিরাপত্তা রক্ষায় দেশজুড়েই এ ব্যবস্থা নিশ্চিত করা হয়। যেকোনো ধরনের সহিংসতা এড়াতে আমরা বদ্ধপরিকর।

১৭তম লোকসভা নির্বাচনে ৬৭০টি দলের ৮ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯০ কোটির মধ্যে ভোট দিয়েছেন ৬০ কোটি ৩ লাখ ভোটার। ১১ এপ্রিল ভোট শুরু হয়ে শেষ হয় ১৯ মে। ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টি আসনে নির্বাচন হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসন।

 

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2024/05/Election-Sagar-16-5-24.jpeg

ঈদগাঁওতে প্রজাপতি প্রতীকের মেহেনূর আক্তার পাখির প্রচারণা চলমান

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে মহিলা ভাইস ...

Portrait of a professional, showcasing contact details and role information.