
২৩ মে প্রকাশ হয়েছে লোকসভা নির্বাচনের ফল। ৫৪২ জন সাংসদের কেউ নতুন, কেউ আবার পুরনো। আর এই সাংসদদের মধ্যে অনেককে নিয়েই জোর চর্চা চলছে বিভিন্ন মহলে।
সেই তালিকাতেই নাম রয়েছে নবনীত রবি রানার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই সাংসদের একাধিক ছবি। নেটিজেনদের মতে, তিনিই এবারের লোকসভার সবচেয়ে সুন্দরী সাংসদ। খবর জিনিউজের।
নবনীত জিতেছেন মহারাষ্ট্রের অমরাবতী আসন থেকে। তবে তিনি কোনও দলের সাংসদ নন। নির্দল হিসেবেই লড়াই করেছিলেন তিনি। নবনীত হারিয়েছেন শিবসেনার প্রার্থীকে। জিতেছেন ৩৭ হাজার ভোটের ব্যবধানে।
নবনীত একজন অভিনেত্রী। মূলত তেলগু, পঞ্জাবী ও কানাড়া সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা যায়। এবার তিনি ভোট পেয়েছেন ৫ লক্ষ ১০ হাজার ৯৪৭ টি ভোট।
তার বিপক্ষে ভোটে লড়া শিবসেনার প্রার্থী পেয়েছেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯৯৬ ভোট।
২০১৪ সালেও নবনীত নির্বাচনে লড়াই করেছিলেন। তবে সেবার তিনি প্রার্থী জিততে পারেননি। এবারই প্রথম সাংসদ হলেন।
সূত্র:deshebideshe.com-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.