
দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছির এর আগেও বরখাস্ত হয়েছিলেন। ওইবার তিনি ৪০ মাসের জন্য সাময়িক বরখাস্ত ছিলেন। তবে পরিস্থিতি সামলে উঠলে পুনর্বহাল হন তিনি, পান পদোন্নতি।
সংবাদকর্মীদের কাছে ৪০ মাস বরখাস্ত থাকার বিষয়টি স্বীকার করে এনামুল বাছির বলেন, দুর্নীতি দমন ব্যুরো থেকে যখন দুর্নীতি দমন কমিশন হলো, তখন ৪০ মাস চাকরি ছিল না। ব্যুরো আমলে আমি একটা মামলা তদন্ত করেছিলাম, তাতে ৩৫০ কোটি টাকা রিকভার হয়েছিল।
তিনি আরও বলেন, সেই সময়ে বিবাদী পক্ষ ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত কিনে ফেলে। তারা আমাকে ঘরে পর্যন্ত ঘুমাতে দেয়নি। কিছু দিন পর পর আমার কর্মস্থলও পরিবর্তন করা হতো। যখন কমিশন হয় তখন আমাকে অবহেলা করা হয়েছিল। আমার কাছে এবারের অভিযোগ নতুন কিছু না।
সূত্র:somoynews.tv- ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.