সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে রিক্সা চালক মজিদ হত্যাকারী পাঁচ মাসেও আটক হয়নি : হতাশ এলাকাবাসী

ঈদগাঁওতে রিক্সা চালক মজিদ হত্যাকারী পাঁচ মাসেও আটক হয়নি : হতাশ এলাকাবাসী

ফাইল ফটো – রিক্সা চালক মজিদ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

ঈদগাঁও বাজারে রিক্সা চালক আবদুল মজিদ হত্যাকারী পাঁচ মাসেও আটক হয়নি। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টির পাশাপাশি হতাশ হয়ে পড়েছেন এলাকাবাসী।

সূত্র মতে, ৩১ডিসেম্বর রাত আনুমানিক দুইটার দিকে ঈদগাঁও বাজারের পুরাতন পাইপ বাজার পয়েন্টে নিহত মজিদ স্থানীয় দোকানদার খালেক কে বাসায় পৌঁছে দিতে রিক্সা নিয়ে সেখানে উপস্থিত হয়। এ সময় জালালাবাদ রাবারড্যাম এলাকার মহিউদ্দিনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে মজিদের উপর হামলা করে মহিউদ্দিন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এলাকার লোকজনের মতে, নিহত মজিদ অত্যন্ত ভাল ও সহজ সরল যুবক ছিল। সকলের কাছে ভদ্র ভাষায় কথা বলত। তার মৃত্যু মেনে নেওয়া যাচ্ছেনা। ঘটনায় জড়িত খুনিকে আটক পুর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী গ্রামবাসীর।

স্থানীয় মেম্বার বজলুর রশিদ জানান, ৫ মাসেও মজিদ হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ,হতাশ এলাকাবাসী।

এলাকাবাসীর মতে, অপরাধী যতই বড় হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের মতে, রিক্সা চালক হত্যাকারী এখনো আটক হয়নি। তবে অভিযান অব্যাহত আছে বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.