
ফাইল ফটো
নিজস্ব প্রতিনিধি; টেকনাফ :
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ইয়াবা ক্রয় করতে এসে এক মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ী নারায়নগঞ্জ বন্দর থানার উত্তর লক্ষনঘোনা এলাকার ফয়েজ আহাম্মদের ছেলে রাসেল মাহমুদ (৩৬)। এ ঘটনায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন ভূইয়া, কনষ্টেবল হাবিব হোসেন, সজীব সরকার ও তুহিন হাসান আহত হয়েছেন।
১৫ জুন শনিবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগাকাটা উজাইঅং চাকমার পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান- টেকনাফ মডেল থানার আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য আইনের মামলার আসামী হোয়াইক্যং ইউনিয়নের দৈংগাকাটার মৃত আবুল হোছনের ছেলে আমির হামজা (২৮)এর বাড়ীর সামনে পুলিশের একটি টিম রাত সাড়ে ১২ টার দিকে পৌঁছলে একদল অস্ত্রধারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে ৩৮ রাউন্ড গুলি ছুঁড়ে এবং গোলাগুলির একপর্যায়ে অস্ত্রধারীরা রাতের অন্ধকারে পাহাড়ের জঙ্গলের দিকে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রাসেল, একটি দেশীয় তৈরী এলজি, ৫ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ৯ রাউন্ড কার্তুজের খোসা ও ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রাসেলকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রাসেলকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান- রাসেল মাহমুদের বিরুদ্ধে নারায়নগঞ্জ বন্দর থানার ২০১৬ সালের ১৬ জুনের মামলা নং-৩০ ও ২০১৭ সালের ৭ জুলাইয়ের মামলা নং- ১৫ মাদকদ্রব্য আইনের মামলা রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.