
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক রফিকুল ইসলাম, সে শহরের বইল্লা পাড়ার বাদশাহ মিয়ার পুত্র বলে সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ১৬ জুন রবিবার সকাল ১০টার দিকে পথচারীরা ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক স্থানে এ লাশটি পড়ে থাকতে দেখে। পরে ঈদগাঁও পুলিশকে খবর দিলে যুবকের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামানের সাথে কথা হলে তিনি চট্টগ্রামে ডিউটিতে রয়েছেন বলে জানান। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।
অপরদিকে দায়িত্বে থাকা এসআই আবু বক্কব ছিদ্দিক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত হিসেবে লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে। তবে নাম ঠিকানা এখনো পায়নি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.