যত তম জন্মদিন, ততটি ব্ক্ষৃ রোপনের পরামর্শ

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
‘আসুন বায়ু দূষণ রোধ করি’ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি চকরিয়ার সহযোগিতায় বিশ^ পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষ্যে চকরিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
টিআইবির এরিয়া ম্যানেজার এ.জি.এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.আতিক উল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আকতার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন, রেঞ্জ অফিসার মো.মাজহারুল ইসলাম ও সনাক সভাপতি অধ্যাপক এ.কে.এম.শাহাবুদ্দিন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে এমনিতেই বাংলাদেশ ঝুঁকির মধ্যে রয়েছে তার সাথে যুক্ত হয়েছে নানা রকমের পরিবেশ দূষণ। চরম উষ্ণতার সাথে এসব দূষণ তৈরী হয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকি। এসব থেকে সবাইকে পরিত্রাণের উপায় বের করতে হবে। দেশে নূন্যতম ২৫ ভাগ বনভূমি থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ১৭ ভাগের কিছু বেশী। আমরা বনভূমি উজাড় করেছি সাথে বৃক্ষও উজাড় হয়েছে।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় চলতি বছর চকরিয়ায় ৪ লক্ষ গাছের চারা বিতরনের মাধ্যমে বৃক্ষ রোপন কার্যক্রম জোরদার করা হবে। চকরিয়ার আপামর জনসাধারণকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানান। তিনি আগামীতে জন্মদিন উদযাপন করার ক্ষেত্রে বৃক্ষ রোপনের সম্পৃক্ততার আহবান জানান। যত তম জন্মদিন, ততটি ব্ক্ষৃ রোপন করার পরামর্শ দেন।
বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্টানের কর্মকর্তা, সংগঠনের প্রতিনিধি, সনাক-টিআইবি নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.