সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়া আমাদের প্রতিজ্ঞা’

‘ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়া আমাদের প্রতিজ্ঞা’

দেশকে আর্থ-সামাজিকভাবে এগিয়ে নেয়া আওয়ামী লীগই ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ সোনার বাংলা গড়বে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি। এ সময়, নেতা-কর্মীদের মুজিব আদর্শের চর্চা বজায় রাখার আহ্বান জানান দলীয় প্রধান শেখ হাসিনা।

বাস্তবতা আর ধর্মীয় আগ্রাসন বিরোধী অবস্থান নিয়েই প্রতিষ্ঠা পায় বাংলাদেশ আওয়ামী লীগ নামের প্রাচীন রাজনৈতিক দলটি।

উপমহাদেশের দীর্ঘ রাজনৈতিক পথচলায় লড়াই-সংগ্রামের সাত দশক পেরোলো বাংলাদেশ আওয়ামী লীগ। দলের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকালে ধানমন্ডিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের প্রতিষ্ঠাতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

এরপর, দলের জ্যেষ্ঠ্য নেতাদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে অবিসংবাদিত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

এরপর, জাতীয় সংগীতে গলা মিলিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। রঙ্গিন বেলুন আর পায়রা উড়িয়ে উদযাপনের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন তিনি।

এ সময়, সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন আওয়ামী লীগ প্রধান। তিনি বলেন, বাংলার হারানো গৌরব ফিরে পাওয়ার দিন ২৩ জুন।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগই এদেশের জনগণের আর্থ সামাজিক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

সারাবিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি, আওয়ামী লীগের নেতৃত্বই বাস্তবায়ন করবে ক্ষুধামুক্ত ও সমৃদ্ধ দেশের স্বপ্ন, বলেন বঙ্গবন্ধু কন্যা।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই আর্থ সামাজিকভাবে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে বাঙালি জাতি মর্যাদা অর্জন করেছে। বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করব, আজকের দিনে আমাদের এটাই প্রতিজ্ঞা।

পরে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময়, মহানগর উত্তর ও দক্ষিণের পাশাপাশি বিভিন্ন ইউনিট শ্রদ্ধা জানায় জাতির পিতার প্রতি।

 

সূত্র: somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.